সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চরকাউয়ায় কবির মুন্সীকে নিয়ে অপপ্রচার কীর্তনখোলা নদীতে রাতের আঁধারে চোরাই তেলের সিন্ডিকেট চর্ম ও যৌন চিকিৎসায় সফলতায় বরিশালে রোগীদের মন জয় করেছেন ডাঃ রেজওয়ান কায়সার বরিশালে সিকদার ফার্নিচার এন্ড মার্বেল গ্যালারির বিরুদ্ধে নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগ লাকুটিয়া খাল খনন সম্ভব না হওয়ায় সরকারি বরাদ্দের অর্থ ফেরত বাবুগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা: নারীসহ একই পরিবারের ৪ জন গুরুতর আহত বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় ৪ জন আটক, শোরুম থেকে উদ্ধার ২ চোরাই বাইক নলছিটিতে ক্ষমতার পালাবদলেও বদলায়নি যুবলীগ নেতা সোহাগের প্রভাব উন্নয়নের নামে ঝালকাঠি পৌরসভায় হরিলুটের অভিযোগ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা
বরিশাল সিটি কলেজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেকে কেটে জন্মদিন পালিত

বরিশাল সিটি কলেজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেকে কেটে জন্মদিন পালিত

নিজস্ব প্রতিবেদক:: বরিশালে ৭৭ পাউন্টের কেকে কেটে প্রধানমন্ত্রী’র জন্মদিন পালিত বরিশাল সিটি কলেজের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতেই প্রায় ৫ শতাধিক শিক্ষার্থীদের উপস্থিতিতে ৭৭ পাউন্ডের একটি কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়। আলোচনা সভায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশব্যাপী ব্যাপক উন্নয়নের চিত্র তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ ও কলেজের সভাপতি মোহাম্মদ মশিউর রহমান খান।

রবিবার দুপুরে সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুজিত কুমার দেবনাথ সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন এ্যাড. দেলোয়ার হোসেন মুন্সি, স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি মিজানুর রহমানসহ অনন্যরা।

আলোচনা সভার শেষে প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban