শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
হাজী মোহাম্মদ মহসিন হকার্স মার্কেটের ব্যবসায়ী কমিটি গঠন, সভাপতি সেলিম ও সম্পাদক খোকন নির্বাচিত বরিশালে প্রাথমিকে বৃত্তি পেল মেধাবী শিক্ষার্থী কাজী সালমান বরিশালে এইচএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের পাশে ছাত্রদল নেতার মানবিক উদ্যোগ বরিশাল জেলা আবাসিক হোটেল মালিক সমিতির ২৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন বাকেরগঞ্জে বিএনপি নেতা ফরিদুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচার বরিশালে পুলিশের অভিযানে সাবেক শ্রমিকলীগ নেতা প্রকাশিত সংবাদের প্রতিবাদ বরিশালে পুলিশের অভিযানে ছাত্রলীগ নেতা উত্তম বাবু আটক বরিশালে জমি দখল করে ছাত্রদল নামধারী সন্ত্রাসী রাহাতের ওয়াল নির্মাণ বরিশালে পুলিশের অভিযানে নারীসহ ৫ মাদক কারবারি আটক
দপদপিয়ায় কাভার্ডভ্যান ভর্তি অবৈধ পলিথিন জব্দ ও আটক ২

দপদপিয়ায় কাভার্ডভ্যান ভর্তি অবৈধ পলিথিন জব্দ ও আটক ২

নিজস্ব প্রতিবেদক:: ঝালকাঠি জেলা পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল এর দিক নির্দেশনায় নলছিটির দপদপিয়া সংলগ্ন হারুন মিয়ার ব্রিকস এর ভিতর থেকে একটি কাভার্ডভ্যান ভর্তি প্রায় ৫ টন (১৭০ বস্তা) নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে নলছিটি থানা পুলিশ।

এসময় ২ জনকে আটক করা হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) দিবাগত রাত ৩ টার দিকে নলছিটির দপদপিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। পরবর্তীতে দপদপিয়া পুরাতন ফেরিঘাট নামক স্থানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চালক উজ্জ্বল হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের জেল ও হেলপার শাওনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম। ইউএনও জানান, জব্দকৃত পলিথিনগুলো পরিবেশ অধিদপ্তরকে বুঝিয়ে দেওয়া হয়েছে। আর কাভার্ড ভ্যান ৩টি পুলিশের জিম্মায় দেওয়া হয়েছে। জব্দকৃত মাল যার বাজার মূল্য আনুমানিক ১০ লক্ষ টাকা।

আটককৃত ব্যক্তিরা হলেন, যশোর বেনাপোল এলাকার সামাদ হোসেনের ছেলে কাভার্ডভ্যান চালক উজ্জ্বল হোসেন ও তার সহকারী (হেলপার) শাওন হোসেন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়াতাউর রহমান জানান, ঢাকা থেকে আসা ওই কাভার্ড ভ্যান গোপনে হারুন মিয়ার ব্রিকস এর ভিতরে পলিথিনের বস্তাগুলো নামিয়ে অপর দুটি কাভার্ড ভ্যানে তোলার সময় ২ জনকে আটক করা হয়। তিনি আরো জানান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল এর অভিযান সফল করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban