শনিবার, ০৬ Jun ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে নিষিদ্ধ সংগঠনের মিছিলে অংশগ্রহণের অভিযোগে ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার বরিশালে অতিরিক্ত ভাড়া আদায়ে জরিমানা করায় বিআরটিএর পরির্দশকের উপর চড়াও ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সমাজসেবক ও শিক্ষানুরাগী মুজিবুর রহমান বরিশালে পশুর হাটে নিরাপত্তা জোরদার করেছে র‍্যাব বরিশালে পুলিশের অভিযানে গাঁজাসহ আটক ১ ঝালকাঠিতে বিস্ফোরক ও ভাঙচুর মামলায় জর্দা শামীম ও তার ভাই আরিফ কারাগারে। মানবিকতা আধুনিক চিকিৎসা ও গবেষণায় অনন্য এক নাম: ডাঃ রেজওয়ান কায়সার। ঝালকাঠিতে বিস্ফোরক ও ভাঙচুর মামলায় জর্দা শামীম ও তার ভাই আরিফ কারাগারে চরমোনাইতে ‘বাইতুল আমান জামে মসজিদ’ উদ্বোধন করলেন শায়খে চরমোনাই বিসিবির বরিশাল জেলা কাউন্সিলর নির্বাচিত হলেন রুবেল
দুর্বিষহ জীবন ধারায় বেঁচে থাকার প্রেরণা!

দুর্বিষহ জীবন ধারায় বেঁচে থাকার প্রেরণা!

“ছবি-লেখা” মোঃ সাফায়েত হোসেন শান্ত:: আমাদের দেশের অতি পরিচিত প্রান্তিক যাযাবর গোষ্ঠী হলো বেদে সম্প্রদায়। সমাজসেবা অধিদপ্তরের তথ্যমতে, আমাদের দেশে বেদে সম্প্রদায়ের জনসংখ্যা ৮ লাখ। বেদেদেরকে সাধারণত বাইদ্যা বা বাইদানী বলে ডাকা হয়। কেউ কেউ এদেরকে জলের জিপসিও বলে থাকে।

তারা জীবনের অধিকাংশ সময়ই নদীতে নৌকায় ভেসে বেড়ায়। নদীমাতৃক বাংলাদেশের সব নদীতেই এরা ছুটে বেড়ায়। তাদের সুখ-দুঃখ, হাসি-কান্না, আবেগ-অনুভূতি সবকিছু জড়িয়ে থাকে নৌকা আর নদীকে কেন্দ্র করে। নৌকার মধ্যেই চলে তাদের ঘর-সংসার।

জন্ম-মৃত্যু-বিয়ে সবকিছুই নদীতেই হয়ে থাকে। তাদের নিজস্ব কোনো ভূমি নেই। জোয়ার ভাটার সঙ্গে জড়িয়ে রয়েছে তাদের জীবনের গল্প। ঘাটে ঘাটে নৌকা ফেলা আবার নোঙর তুলে নিয়ে অন্যত্র ছুটে চলা তাদের প্রতিদিনের চিত্র। তারা নাগরিক জীবনের অধিকাংশ সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।

বেদে সম্পদায়ের শিশুরা তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত! যথাযতো পুষ্টিকর খাদ্য,বাসস্থান থেকে বঞ্চিত।
সুযোগ সুবিধার অভাবে তারা শিক্ষা থেকে বঞ্চিত, তাদের ভিতরে শিক্ষার আলো এখনো প্রবেশ করেনি শিশুরা কেউ বিদ্যালয়ে যেতে পারে না! সে জন্য ছোটো বেলা থেকেই পরিবারের নানা কাজে তাদের সাহায্য করতে হয়।অনেকের আবার শিশু বয়সেই পরিবারের হাল ধরতে হয়।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban