শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
হাজী মোহাম্মদ মহসিন হকার্স মার্কেটের ব্যবসায়ী কমিটি গঠন, সভাপতি সেলিম ও সম্পাদক খোকন নির্বাচিত বরিশালে প্রাথমিকে বৃত্তি পেল মেধাবী শিক্ষার্থী কাজী সালমান বরিশালে এইচএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের পাশে ছাত্রদল নেতার মানবিক উদ্যোগ বরিশাল জেলা আবাসিক হোটেল মালিক সমিতির ২৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন বাকেরগঞ্জে বিএনপি নেতা ফরিদুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচার বরিশালে পুলিশের অভিযানে সাবেক শ্রমিকলীগ নেতা প্রকাশিত সংবাদের প্রতিবাদ বরিশালে পুলিশের অভিযানে ছাত্রলীগ নেতা উত্তম বাবু আটক বরিশালে জমি দখল করে ছাত্রদল নামধারী সন্ত্রাসী রাহাতের ওয়াল নির্মাণ বরিশালে পুলিশের অভিযানে নারীসহ ৫ মাদক কারবারি আটক
নলছিটিতে ওসি’র তৎপরতায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নলছিটিতে ওসি’র তৎপরতায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:: ঝালকাঠির নলছিটিতে ২০ বছর পলাতক হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শাহীন মোল্লাকে গ্রেফতার করেছে নলছিটি থানা পুলিশ।

শুক্রবার (১৫ ডিসেম্বর ) দিবাগত রাত ১২টার টিকে রাজধানীর এয়ারপোর্ট এলাকায় থেকে আসামি শাহীন মোল্লাকে গ্রেফতার করা হয়।

শাহীন মোল্লা উপজেলার মোল্লারহাট ইউনিয়নের মধ্য কামদেবপুর এলাকার মতিয়ার রহমান ওরফে মতি মোল্লার ছেলে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী বলেন, র‌্যাবের সহযোগিতায় নলছিটি থানা পুলিশ শুক্রবার রাতে এয়ারপোর্ট এলাকায় অভিযান চালিয়ে শাহীন মোল্লাকে গ্রেফতার করে।

শাহীন মোল্লার বিরুদ্ধে ২০০৩ সালে নলছিটি থানায় একটি হত্যা মামলা হয়। ওই মামলায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও গ্রেফতারি পরোয়ানা ইস্যু করেন আদালত। এরপর থেকে তিনি গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিলেন।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban