শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
হাজী মোহাম্মদ মহসিন হকার্স মার্কেটের ব্যবসায়ী কমিটি গঠন, সভাপতি সেলিম ও সম্পাদক খোকন নির্বাচিত বরিশালে প্রাথমিকে বৃত্তি পেল মেধাবী শিক্ষার্থী কাজী সালমান বরিশালে এইচএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের পাশে ছাত্রদল নেতার মানবিক উদ্যোগ বরিশাল জেলা আবাসিক হোটেল মালিক সমিতির ২৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন বাকেরগঞ্জে বিএনপি নেতা ফরিদুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচার বরিশালে পুলিশের অভিযানে সাবেক শ্রমিকলীগ নেতা প্রকাশিত সংবাদের প্রতিবাদ বরিশালে পুলিশের অভিযানে ছাত্রলীগ নেতা উত্তম বাবু আটক বরিশালে জমি দখল করে ছাত্রদল নামধারী সন্ত্রাসী রাহাতের ওয়াল নির্মাণ বরিশালে পুলিশের অভিযানে নারীসহ ৫ মাদক কারবারি আটক
বাংলাদেশ বেতারের সঙ্গীত শিল্পী হিসেবে মনোনীত হলেন অ্যাড. জুয়েল

বাংলাদেশ বেতারের সঙ্গীত শিল্পী হিসেবে মনোনীত হলেন অ্যাড. জুয়েল

নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ বেতারের সঙ্গীত শিল্পী (পল্লীগীতি)হিসেবে মনোনীত হয়েছেন বরিশালের বিশিষ্ট আইনজীবী মোঃ মাহাবুবুল ইসলাম জুয়েল। বরিশাল বেতারে নিয়মিত সংগীত শিল্পী(পল্লীগীতি) হিসেবে গত ১৪ জানুয়ারী ২৪ তারিখ তালিকাভূক্ত করেন বেতার কর্তৃপক্ষ।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ল’তে অনার্স ও মাস্টার্স পাশ করেন ২০০৬ সালে।২০১০ সালে বাংলাদেশ বার কাউন্সিল থেকে পাশ করে আইন পেশায় নিয়োজিত হোন।পরে বরিশাল আইনজীবী সমিতির সদস্য হয়ে সুনামের সাথে আইন পেশা পরিচালনা করে আসছেন।

তিনি বিভিন ব্যাংক ও প্রতিষ্ঠানের আইন উপদেস্টা হিসেবে দ্বায়িত্ব পালন করে আসছেন।এছাড়া তিনি দেশী বিদেশী আইনী সংস্থার সদস্য,দুই বাংলার সাহিত্য সংগঠন সাহিত্য নিকেতন বরিশাল শাখার সহ-সাধারন সম্পাদক হিসেবেও দ্বায়িত্ব পালন করে আসছেন। এদিকে অ্যাডভোকেট মোঃ মাহাবুবুল ইসলাম জুয়েল বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন।

উল্লেখ্য, অ্যাডভোকেট মোঃ মাহাবুবুল ইসলাম জুয়েল ছোটবেলা থেকেই সংগীত চর্চা করে আসছেন।
অ্যাডভোকেট মোঃ মাহাবুবুল ইসলাম জুয়েল বলেন, আমি শ্রদ্ধা জানাই আমার সঙ্গীত জীবনের সকল
শিক্ষককে। মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন পূর্বক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই সকল গুরুজন,বিচারকবৃন্দ ও বাংলাদেশ বেতার বরিশাল কর্তপক্ষ কে।

তিনি সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন।তিনি বলেন,আইন পেশায় সময়ের অভাব তারপরেও আমি সঙ্গীতকে ভালোবাসার চেষ্টা করে যাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban