শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
হাজী মোহাম্মদ মহসিন হকার্স মার্কেটের ব্যবসায়ী কমিটি গঠন, সভাপতি সেলিম ও সম্পাদক খোকন নির্বাচিত বরিশালে প্রাথমিকে বৃত্তি পেল মেধাবী শিক্ষার্থী কাজী সালমান বরিশালে এইচএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের পাশে ছাত্রদল নেতার মানবিক উদ্যোগ বরিশাল জেলা আবাসিক হোটেল মালিক সমিতির ২৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন বাকেরগঞ্জে বিএনপি নেতা ফরিদুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচার বরিশালে পুলিশের অভিযানে সাবেক শ্রমিকলীগ নেতা প্রকাশিত সংবাদের প্রতিবাদ বরিশালে পুলিশের অভিযানে ছাত্রলীগ নেতা উত্তম বাবু আটক বরিশালে জমি দখল করে ছাত্রদল নামধারী সন্ত্রাসী রাহাতের ওয়াল নির্মাণ বরিশালে পুলিশের অভিযানে নারীসহ ৫ মাদক কারবারি আটক
গৌরনদীতে প্রধানমন্ত্রীকে কটূক্তি করে ফেসবুক পোস্ট দেয়ায় ছাত্রদল নেতা গ্রেফতার

গৌরনদীতে প্রধানমন্ত্রীকে কটূক্তি করে ফেসবুক পোস্ট দেয়ায় ছাত্রদল নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:: প্রধানমন্ত্রীকে কটূক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে বরিশালের সরকারি গৌরনদী কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাইফি শিকদার মিমিকে গ্রেফতার করেছে গৌরনদী থানা পুলিশ।

বুধবার (২৭ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর বসিলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে গৌরনদী মডেল থানা পুলিশ। এসময় তার মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

গৌরনদী থানার চৌকস ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বলেন, গত ১২ সেপ্টেম্বর ছাত্রদল নেতা কাইফি শিকদার তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীকে কটূক্তি করে পোস্ট দেন।

এ ঘটনায় গৌরনদী উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের ইসলাম সান্টু ভূইয়া বাদী হয়ে মামলা করেন। মামলার পর থেকে কাইফি আত্মগোপনে ছিলেন। পরে তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, গ্রেফতারকৃত আসামিকে দুপুরে বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban