সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চরকাউয়ায় কবির মুন্সীকে নিয়ে অপপ্রচার কীর্তনখোলা নদীতে রাতের আঁধারে চোরাই তেলের সিন্ডিকেট চর্ম ও যৌন চিকিৎসায় সফলতায় বরিশালে রোগীদের মন জয় করেছেন ডাঃ রেজওয়ান কায়সার বরিশালে সিকদার ফার্নিচার এন্ড মার্বেল গ্যালারির বিরুদ্ধে নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগ লাকুটিয়া খাল খনন সম্ভব না হওয়ায় সরকারি বরাদ্দের অর্থ ফেরত বাবুগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা: নারীসহ একই পরিবারের ৪ জন গুরুতর আহত বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় ৪ জন আটক, শোরুম থেকে উদ্ধার ২ চোরাই বাইক নলছিটিতে ক্ষমতার পালাবদলেও বদলায়নি যুবলীগ নেতা সোহাগের প্রভাব উন্নয়নের নামে ঝালকাঠি পৌরসভায় হরিলুটের অভিযোগ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা
আগৈলঝাড়ায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত ২ ভাই গ্রেপ্তার

আগৈলঝাড়ায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত ২ ভাই গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:: আলোচিত মাদক ব্যবসায়ি জাকির ফকির এবং অর্ধডজন মাদক মামলা মাথায় নিয়ে ঘোরা তার ছোট ভাই সাজাপ্রাপ্ত আসামী সালাম ফকিরকে গ্রেফতার করেছে পুলিশ।

থানার ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের মৃত রফিজ উদ্দিন ফকিরের ছেলে জাকির ফকির (৪২) ও তার ভাই সালাম ফকিরকে (৩৫) গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা জিআর ১৫৩/২০ এবং থানার মাদক মামলা নং-১ (১.১১২০) এর সাজাপ্রাপ্ত আসামী।

বরিশালের একটি আদালত চলতি বছর ৫ এপ্রিল আসামীদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণীত হওয়ায় এক বছরের সশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ১০ দিনের কারাদন্ডের রায় প্রদান করেন। রায়ের দিন আসামীরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজা গ্রেফতারী পরোয়ানা জারি করেন আদালত।

ওসি আরও জানান, ২০২০ সালের ১ নভেম্বর রাতে এসআই ফোরকান, এসআই শাহজাহান, এসআই মাহাবুব, এসআই জসীম, এএসআই আক্তারসহ সঙ্গীয় ফোর্সরা অভিযান চালিয়ে জাকির ও কার ভাই সালাম ফকিরকে নিজ বাড়ি থেকে ৫৩পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছিল। ওই ঘটনায় এস আই জসীম বাদী হয়ে ওই রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছিল।

এর আগে মাদক বিক্রি করবে না মর্মে বরিশাল রেঞ্জ ডিআইজি’র কাছে আত্মসমর্পণ করেছিল উপজেলার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ি জাকির ফকির। তার ভাই সালামের বিরুদ্ধে বিচারাধীন রয়েছে অর্ধডজনের বেশি মাদক মামলা। বৃহস্পতিবার সকালে সাজাপ্রাপ্ত ২ ভাইকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করেছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban